ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

১০ জনের ম্যানইউর কাছে টাইব্রেকারে হার, এফএ কাপ থেকে বিদায় আর্সেনালের

reporter

প্রকাশিত: ১১:৫১:১৮পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৫

আপডেট: ১১:৫১:১৮পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আর্সেনালের দুর্দশা যেন কিছুতেই কাটছে না। ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র, কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসলের কাছে ২-০ গোলে হারের পর এবার এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হলো মিকাইল আর্তেতার দলকে। রবিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে টাইব্রেকারে ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৫-৩ গোলে হেরে যায় আর্সেনাল।

নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। আর্সেনালের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায় কাই হাভার্টজের মিস। দ্বিতীয় শটে তিনি ব্যর্থ হন, যা ইউনাইটেডের জন্য গুরুত্বপূর্ণ এক মুহূর্ত হয়ে ওঠে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তবে মাত্র ১১ মিনিট পর আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস সমতা ফেরান।

এই ম্যাচের অন্যতম নায়ক ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের তুর্কি গোলরক্ষক আলতাই বায়িনদির। ৭২ মিনিটে তিনি মার্টিন ওডেগোরের পেনাল্টি শট রুখে দিয়ে আর্সেনালের এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন। পরে টাইব্রেকারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, হাভার্টজের শট ঠেকিয়ে দিয়ে ইউনাইটেডের জয় নিশ্চিত করেন।

ম্যাচের পরিসংখ্যান বলছে, ১২০ মিনিটের খেলায় আর্সেনাল বলের দখলে আধিপত্য বজায় রাখে ৭০ শতাংশ সময়। গোলের জন্য ২৬টি শট নেয় তারা, যার মধ্যে সাতটি লক্ষ্যে ছিল। অন্যদিকে ইউনাইটেড মাত্র সাতটি শট নেয়, যার মধ্যে চারটি লক্ষ্যে থাকে। কিন্তু শেষ হাসি হাসে ইউনাইটেড, যারা টাইব্রেকারে পাঁচটি শটের সবগুলোতেই সফল হয়। আর্সেনাল অবশ্য সফল হয় মাত্র তিনটিতে।

নতুন বছরের শুরুতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ে উৎসব করেছিল আর্সেনাল। কিন্তু এরপর থেকে টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। এই হার আর্সেনালের জন্য আরেকটি বড় ধাক্কা, যা তাদের চলতি মৌসুমের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছে।

reporter