ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৪৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

আ’লীগের ১৭ বছরের জঞ্জাল ১৭ মাসেও সরানো সম্ভব না : মির্জা ফখরুল

reporter

প্রকাশিত: ০২:৩২:১৫অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ০২:৩২:১৫অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

সাংবাদিকদের সাথে আলাপ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবি: সাংবাদিকদের সাথে আলাপ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার দেশে যে পরিমাণ জঞ্জাল তৈরি করেছে, তা ১৭ দিনে তো নয়ই, এমনকি ১৭ মাসেও সরানো সম্ভব নয়। এজন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "জাতি হিসেবে আমাদের আরও সহিষ্ণু হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সে লক্ষ্যে কাজ করছে, তাদেরকে সময় দেওয়া উচিত।"

তিনি অভিযোগ করেন, "বিগত ফ্যাসিবাদী সরকার সফলভাবে জাতিকে বিভক্ত করেছে। এখন সেই বিভক্তি দূর করে আমাদের একটা ঐক্যবদ্ধ জাতি প্রয়োজন। ভিন্ন মতামত থাকা স্বাভাবিক, কিন্তু জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে হটাতে ৬৩টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করেছে, যেখানে ডান-বাম ও মধ্যপন্থী সবাই একসাথে ছিল। ফলে ইতিমধ্যেই অনেকটা অগ্রগতি হয়েছে।"

তিনি আরও বলেন, "দেশে চূড়ান্ত অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। এখন প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা, যেখানে সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারবে। তবে সব সেক্টরে পরিবর্তনের প্রয়োজন নেই; নির্বাচিত সংসদই সে পরিবর্তন করবে। আওয়ামী লীগ সরকার যে নিয়োগগুলো দিয়েছিল, সেগুলো সরিয়ে নিরপেক্ষ লোক নিয়োগ করা, বিচার বিভাগকে নিরপেক্ষ করা – এসবই সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি।"

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, "সারাদেশে পরিষ্কার নির্দেশনা রয়েছে – প্রশাসনের ওপর কোনো নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগ করা হচ্ছে না। যদি কোনো কর্মকর্তার পক্ষ থেকে এমন অভিযোগ আসে, তবে সেটি অন্যায়।"

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক ও পৌর সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সেক্রেটারি তারিক আদনান, সদর থানা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

reporter