ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ধানমন্ডিতে গভীর রাতে ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

reporter

প্রকাশিত: ১২:২১:৫১অপরাহ্ন , ১৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:২১:৫১অপরাহ্ন , ১৫ নভেম্বর ২০২৪

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর রোডের একটি বাসায় গভীর রাতে এলোপাতাড়ি ছুরিকাঘাতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামে যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে ধানমন্ডি-১৫ নম্বর এলাকার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় আব্দুর রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় আহত হন তার স্ত্রী সুফিরা রশিদ।

ওই ভবনের ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন জানান, আব্দুর রশিদ ও তার স্ত্রী উভয়েই চিকিৎসক এবং যুক্তরাজ্যে বসবাস করেন। তারা প্রতি বছর সেপ্টেম্বরে দেশে আসেন এবং ডিসেম্বর মাসে যুক্তরাজ্যে ফিরে যান। সেদিন রাতের চিৎকারে বাঁধনের ঘুম ভাঙে এবং তিনি আব্দুর রশিদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন, তার স্ত্রী তখন মাথায় পানি ঢালছিলেন। দ্রুত তাকে স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তিনি মারা যান।

বাঁধন আরও জানান, হামলাকারী ডাকাতি করতে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ধানমন্ডি থেকে আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বুকে এবং মুখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

reporter