ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৪৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বাংলা একাডেমি প্রাঙ্গণেই হবে ২০২৫ সালের বইমেলা

reporter

প্রকাশিত: ০৯:৪৩:৪৮অপরাহ্ন , ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:৪৩:৪৮অপরাহ্ন , ১২ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আগামী ২০২৫ সালের অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা যাবে না বলে জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। গত এক দশক ধরে বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা অনুষ্ঠিত হয়ে আসলেও, আসন্ন বইমেলার জন্য বাংলা একাডেমিকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়নি। ৬ নভেম্বর বাংলা একাডেমিকে পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয় জানায়, মেলা এবার থেকে একাডেমি প্রাঙ্গণেই আয়োজন করতে হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম গণমাধ্যমকে জানিয়েছেন যে, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন পুনরায় অনুমোদনের জন্য আপিল করবেন তারা। তার কথায়, “গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয় সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা আয়োজন করতে নিষেধ করেছে এবং একাডেমি প্রাঙ্গণের ভেতরেই মেলা করার নির্দেশ দিয়েছে। তবে বাংলা একাডেমির পক্ষ থেকে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে মেলা আয়োজনের অনুমোদন পাওয়ার চেষ্টা চালাবো।”

১৯৭২ সালে ভাষার মাসে বাংলা একাডেমির প্রাঙ্গণে প্রথমবার চাটাই বিছিয়ে বই বিক্রি শুরু করেন মুক্তধারা প্রকাশনার প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন সাহা। এরপর ১৯৮৪ সাল থেকে বাংলা একাডেমির নীতিমালার আওতায় বইমেলা "অমর একুশে গ্রন্থমেলা" নামে প্রতিষ্ঠা পায়। পরে, ২০২১ সালে এই মেলার প্রাতিষ্ঠানিক নামকরণ করা হয় "অমর একুশে বইমেলা" হিসেবে, যা বাংলাদেশের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।আগামী ২০২৫ সালের অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা যাবে না বলে জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। গত এক দশক ধরে বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা অনুষ্ঠিত হয়ে আসলেও, আসন্ন বইমেলার জন্য বাংলা একাডেমিকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়নি। ৬ নভেম্বর বাংলা একাডেমিকে পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয় জানায়, মেলা এবার থেকে একাডেমি প্রাঙ্গণেই আয়োজন করতে হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম গণমাধ্যমকে জানিয়েছেন যে, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন পুনরায় অনুমোদনের জন্য আপিল করবেন তারা। তার কথায়, “গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয় সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা আয়োজন করতে নিষেধ করেছে এবং একাডেমি প্রাঙ্গণের ভেতরেই মেলা করার নির্দেশ দিয়েছে। তবে বাংলা একাডেমির পক্ষ থেকে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে মেলা আয়োজনের অনুমোদন পাওয়ার চেষ্টা চালাবো।”


reporter