ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

২০২৬ সাল থেকে তুরাগ তীরে ইজতেমার অনুমতি পাবেন না সাদ অনুসারীরা

reporter

প্রকাশিত: ১১:৫২:০২অপরাহ্ন , ০৪ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১১:৫২:০২অপরাহ্ন , ০৪ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

২০২৬ সাল থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাতের মাওলানা সাদ অনুসারীরা বিশ্ব ইজতেমা আয়োজন করতে পারবেন না বলে সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে। তবে, শেষবারের মতো আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি তারা ইজতেমা আয়োজনের অনুমতি পেয়েছেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী বছর থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে সাদ অনুসারীদের কোনো কার্যক্রম পরিচালনার অনুমতি থাকবে না। এ শর্তের ভিত্তিতেই তারা চলতি বছর দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজন করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তাবলীগ জামাত বাংলাদেশের (মাওলানা সা'দ সাহেবের অনুসারীগণ) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে।

এছাড়া, আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নেজামের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

ভারতীয় উপমহাদেশে সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভক্তি ২০১৭ সালে প্রকাশ্যে আসে, যখন ঢাকার কাকরাইল মসজিদে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে, ২০১৮ সালের জুলাই মাসে হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফীর উপস্থিতিতে তাবলীগ জামাতের একাংশের সম্মেলনে মাওলানা সাদ কান্ধলভীকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি ওঠে।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকার ২০২৬ সাল থেকে টঙ্গী ইজতেমা ময়দানে সাদ অনুসারীদের যেকোনো কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে।

reporter