ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

২৫৪ রান করা ঢাকা ক্যাপিটালসের বিপর্যয়, মাত্র ৭৩ রানে অলআউট

reporter

প্রকাশিত: ০৮:৫২:৫৩অপরাহ্ন , ২৯ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৫২:৫৩অপরাহ্ন , ২৯ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা, ২৯ জানুয়ারি – বিপিএলের এবারের আসরে ব্যাটিংয়ে দারুণ উত্থান-পতনের শিকার ঢাকা ক্যাপিটালস। ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন এই দলটি এক ম্যাচে রেকর্ড ২৫৪ রান করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ব্যাটিং বিপর্যয়ের সর্বোচ্চ নজির গড়ে এবার মাত্র ৭৩ রানে অলআউট হয়ে বড় লজ্জায় পড়েছে তারা।

মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। তবে ব্যাটিংয়ে কোনো লক্ষ্য বা পরিকল্পনার ছাপই ছিল না। শুরু থেকেই উইকেট হারাতে থাকা দলটি শেষ পর্যন্ত মাত্র ৭৩ রানে গুটিয়ে যায়। এবারের বিপিএলে এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোর।

দলের ব্যাটিং ব্যর্থতার চিত্র স্পষ্ট। দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন মাত্র তিনজন ব্যাটসম্যান—লিটন দাস ১০, থিসারা পেরেরা ১৫ এবং রিচার্ড বিটন ১০ রান করেন। দলের সংগ্রহে অতিরিক্ত থেকে এসেছে ১০ রান, যা দলের অন্যতম "উল্লেখযোগ্য" অবদান হয়ে দাঁড়ায়।

ঢাকা ক্যাপিটালসের এমন বিপর্যয়ের পেছনে ফরচুন বরিশালের বোলারদের অসাধারণ পারফরম্যান্স বড় ভূমিকা রেখেছে। তানভীর ইসলাম, ফাহিম আশরাফ এবং মোহাম্মদ নবি তিনজনই সমান ৩টি করে উইকেট শিকার করেন, যা ঢাকার ইনিংস দ্রুত গুটিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

এর আগে ঢাকা ক্যাপিটালস চলতি বিপিএলে তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়েছিল। তবে এই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে দলটি। এমন ব্যাটিং ব্যর্থতার পর দলের ভক্তদের হতাশা বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

reporter