ঢাকা,  বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬ , ০৬:১৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

৮ উপদেষ্টা নিয়োগের খবর ভুয়া: প্রেস সচিব

reporter

প্রকাশিত: ১১:০৪:২৭অপরাহ্ন , ১২ মার্চ ২০২৫

আপডেট: ১১:০৪:২৭অপরাহ্ন , ১২ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত ছড়ানো খবরটি ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মন্ত্রিপরিষদ বিভাগের নামে ছড়ানো ‘অনুমোদনপত্র’ নিয়ে বুধবার বিকেল পৌনে ৫টার দিকে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘ভুয়া ও বানোয়াট’।

এদিকে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস এর’ ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে নতুন করে শপথ গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে অনুমোদন দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কোনো পত্র জারি হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনুমোদনপত্রের ছবিটি ভুয়া। বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

এর আগে ফেসবুকে ৮ ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগের একটি স্বাক্ষরহীন অনুমোদনপত্র ছড়িয়ে পড়ে। সেখানে তারিখ লেখা রয়েছে ৮ মার্চ, ২০২৫। এতে বলা হয়, আট ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে ‘শপথের জন্য কার্যকর করা হলো’। ‘অনুমোদনপত্র’ প্রধান উপদেষ্টার আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম রয়েছে। তবে স্বাক্ষর নেই।

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের ৮ আগস্ট শপথ নেয়। বর্তমানে পরিষদের সদস্য সংখ্যা ২৩ জন। সর্বশেষ ৫ মার্চ শিক্ষা উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার।

reporter



Anonymous Participant

04 April 2026

cPanel,SSD,Softaculous,Fantastico,SiteBuilder,Free SSL & More From $1/month (US,CA,EUR) Current 50% off Promotion For website Use Code: 50%wb at www.myskyhost.com Myskyhost.com - OpenVZ, KVM and Windows VPS, Solusvm Panel, SSD Drive & More From $7/month (FR,GE,CA,US) Current 10 off Promotion for VPS Use Code: vps10%off at www.myskyhost.com Myskyhost.com - Regular & Encoded RDP From $18/month (FR,GE,CA,US) Current 30% off Promotion For RDP Use Code: rdp30%off at www.myskyhost.com Myskyhost.com - Budget & Premium Dedicated Servers with 500mb/s, 1Gb/s and 2Gb/s Port From 25$/Month (Canada) ... Best Wishes, MySkyHost.com | The Hosting Services