ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

আদানি গোষ্ঠীর শেয়ার দরে বড় পতন, মার্কিন অভিযোগে চাঞ্চল্য

reporter

প্রকাশিত: ০৩:৫৭:৫৮অপরাহ্ন , ২১ নভেম্বর ২০২৪

আপডেট: ০৩:৫৭:৫৮অপরাহ্ন , ২১ নভেম্বর ২০২৪

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে আদানি গোষ্ঠী এবং তার শীর্ষ পরিচালকদের বিরুদ্ধে ঘুষ এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার আদানি গোষ্ঠীর শেয়ার দরে বড় পতন দেখা গেছে। অভিযোগে বলা হয়, ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় ২,৩৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। এর পরেই শেয়ার বাজারে আছড়ে পড়ে আদানি গোষ্ঠী।

বৃহস্পতিবার বাজারে সূচক খোলার পরই আদানি এন্টারপ্রাইজের শেয়ার দাম ১০ শতাংশ কমে ২,৫৩৯ রুপি হয়। এক্ষেত্রে আদানি গ্রিন এনার্জি শেয়ার দাম ১৭ শতাংশ কমে ১,১৭২ রুপি এবং আদানি এনার্জি সলিউশনের দাম ২০ শতাংশ পড়ে ৬৯৭ রুপি হয়েছে। এর ফলে এক ঘণ্টার মধ্যে ভারতের শেয়ার বাজার থেকে আদানি গোষ্ঠী ২ লক্ষ কোটি রুপি হারিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গৌতম আদানি এবং তার ভাই সাগর আদানি সহ অন্যান্য আদানি গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আদানি গোষ্ঠীর এক মুখপাত্র জানিয়েছে, তারা শিগগিরই এই অভিযোগের বিষয়ে একটি বিবৃতি জারি করবে।

২০২২ সালে প্রকাশিত হিন্ডেনবার্গ রিপোর্টেও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দরে কারচুপির অভিযোগ উঠেছিল, যার ফলে এক বছরের মধ্যে তাদের বাজার মূল্য প্রায় সাত লাখ কোটি রুপি কমে যায়। তবে, এক বছর পর কিছুটা পরিস্থিতি সামলে নিয়েছিলেন গৌতম আদানি, কিন্তু এবার ফের বড় ধরনের বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি।

reporter