ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা কমতে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

reporter

প্রকাশিত: ০৩:১৫:২৭অপরাহ্ন , ১৭ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৩:১৫:২৭অপরাহ্ন , ১৭ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও, দিনের তাপমাত্রা সামান্য কমার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ১৭ জানুয়ারি (শুক্রবার) সকালে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৩ দিনের মধ্যে দেশের বেশ কিছু এলাকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থার বিষয়ে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার কাছাকাছি এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। তবে, আগামী শনিবার (১৮ জানুয়ারি) সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রোববার (১৯ জানুয়ারি) থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফে, যা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে, যার পরিমাণ ছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশে কোথাও বৃষ্টিপাত হয়নি, বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

reporter