ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

reporter

প্রকাশিত: ০৯:৫৬:১০অপরাহ্ন , ২৭ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৫৬:১০অপরাহ্ন , ২৭ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আগামীকাল শুক্রবার রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক খোলা থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন তোলার সুবিধার জন্য ব্যাংকগুলোর শাখাগুলো সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন করবে। তবে, অফিস চলবে দুপুর ৩টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা পাঠিয়েছে। জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটিএন পদ্ধতিতে চালু করতে গিয়ে কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল, যার কারণে অনেকের বেতন-ভাতা আটকে ছিল। জটিলতা সমাধান হয়ে যাওয়ায় আজ অনেকেই বেতন পেয়েছেন।

এছাড়া, ঈদের আগে আজ ছিল শেষ লেনদেনের দিন, এবং শুক্রবার থেকে টানা ৯ দিনের ছুটি শুরু হবে। শিক্ষামন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

reporter