ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

আইপিএল নিলামে ‘ন্যাশনাল ক্রাশ’ জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতার আকর্ষণ

reporter

প্রকাশিত: ০৪:২৪:১৮অপরাহ্ন , ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০৪:২৪:১৮অপরাহ্ন , ২৬ নভেম্বর ২০২৪

জাহ্নবী মেহতা

ছবি: জাহ্নবী মেহতা

আইপিএল নিলামে হাজির হয়ে রাতারাতি ‘ন্যাশনাল ক্রাশ’ হয়ে উঠেছেন জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতা। তার মিষ্টি হাসি এবং বুদ্ধিদীপ্ত চেহারা নেটিজেনদের মুগ্ধ করেছে, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। নানা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে।

জুহি চাওলা ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন এবং তাদের প্রথম সন্তান জাহ্নবীর জন্ম হয় ২০০১ সালে। বর্তমানে ২৩ বছর বয়সী জাহ্নবী ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভালো ছিলেন। ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনার সময় তিনি সেরা ১০ পড়ুয়াদের মধ্যে ছিলেন এবং পরে ইংল্যান্ডে চলে যান। তিনি বর্তমানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

মায়ের সঙ্গে সাক্ষাৎকারে জুহি চাওলা তার মেয়েকে নিয়ে প্রশংসা করেছেন এবং জানিয়েছেন, জাহ্নবী পড়াশোনায় অত্যন্ত ভালো এবং সব পরীক্ষায় ভালো নম্বর পেয়েছেন। তবে অভিনয়ে আসার চিন্তা তার নেই, তিনি লেখিকা হতে চান। যদিও ক্রিকেটের প্রতি তার বিশাল আগ্রহ রয়েছে। মাত্র ১৭ বছর বয়স থেকেই তিনি আইপিএল নিলামে অংশ নিচ্ছেন এবং নিলামে দর হাঁকা কনিষ্ঠতম ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

জাহ্নবীর বাবা জয় মেহতার সংস্থার মূল্য ৪,১৭১ কোটি রুপি, এবং তার ব্যক্তিগত সম্পত্তি প্রায় আড়াই হাজার কোটি রুপি বলে শোনা যায়। জাহ্নবী তার বাবার সংস্থার অন্যতম উত্তরসূরি। শাহরুখ খানের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় অংশীদার তার মা জুহি চাওলা এবং স্বামী জয় মেহতা, এবং এরই সূত্রে জাহ্নবী আইপিএল নিলামে অংশ নেন।

এর আগে তিনি আরিয়ান এবং সুহানার পাশে আইপিএল নিলামে উপস্থিত ছিলেন, তবে এবারে একাই সব কিছু সামলাচ্ছেন। তার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে নেটিজেনরা তাকে ‘ন্যাশনাল ক্রাশ’ খেতাব দিয়েছেন।

reporter