ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

আজও মহাখালী-গুলশান সড়ক অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের

reporter

প্রকাশিত: ০২:১৪:৫৬অপরাহ্ন , ০৩ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০২:১৪:৫৬অপরাহ্ন , ০৩ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কলেজের প্রধান ফটকের সামনে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। শিক্ষার্থীরা সড়কের উভয় পাশে বাঁশ ফেলে অবস্থান নিয়েছেন। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধের কর্মসূচি পালন করলেন তারা। আন্দোলনকারীদের দাবি, সাত দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। আন্দোলনকারীরা জানান, আজ সকাল ১১টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও কলেজ ক্যাম্পাসে সরস্বতী পূজার কারণে কিছুটা দেরি হয়। পরে দুপুর ১২টা ২০ মিনিটে সড়ক অবরোধ শুরু হয়। তারা জানিয়েছেন, তাদের দাবিগুলো মানা না হলে আন্দোলন চালিয়ে যাবেন। গতকাল রবিবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা সোমবারের কর্মসূচি ঘোষণা করেন। তারা জানান, সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি’ কর্মসূচির আওতায় মহাখালী, আমতলী, রেলগেট এবং গুলশান লিংক রোড অবরোধ করা হবে। একই সঙ্গে, ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’-এর রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ তিন দফা দাবি জানানো হয়। গত বৃহস্পতিবার থেকে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশন কর্মসূচি পালন করছেন এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

reporter