ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

আলোচনায় অস্বীকৃতি, ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির ঘোষণা

reporter

প্রকাশিত: ০৭:৫৮:৪১অপরাহ্ন , ২৫ জুন ২০২৫

আপডেট: ০৭:৫৮:৪১অপরাহ্ন , ২৫ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় না গিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ 

সরকারের অর্থ উপদেষ্টার সঙ্গে আগামীকাল (২৬ জুন) নির্ধারিত আলোচনা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ বুধবার (২৫ জুন) শেরে বাংলানগরে এনবিআর ভবনের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও সাধারণ সম্পাদক সেহেলা সিদ্দিকা এ ঘোষণা দেন।

তারা জানান, এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ, অধ্যাদেশ সংশোধন এবং এনবিআর বিলুপ্তি প্রসঙ্গে সরকারের অনড় অবস্থানের কারণে আলোচনায় বসার সুযোগ নেই। অর্থ মন্ত্রণালয় একদিকে সব পক্ষকে আলোচনায় আহ্বান জানালেও বাস্তবে কেবল ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের সঙ্গে আলোচনা করছে, যা পক্ষপাতমূলক ও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন নেতারা।

এই পরিস্থিতিতে পূর্বঘোষিত আন্দোলন অব্যাহত রেখে নতুন কর্মসূচি হিসেবে ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ আয়োজনের ঘোষণা দেন তারা। পাশাপাশি এনবিআর সংস্কারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান পরিষদের নেতারা।

reporter