ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

আন্দোলনে আহত ছাত্র-শ্রমজীবীদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

reporter

প্রকাশিত: ১০:৪৩:১৫অপরাহ্ন , ২০ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:৪৩:১৫অপরাহ্ন , ২০ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত মো. আনোয়ারুল আজিম এবং গাড়িচালক সুমন হাওলাদারের চিকিৎসা সহায়তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর সিনিয়র ডাক্তার ও বিশিষ্ট অর্থপেডিক সার্জন শাহ মুহাম্মদ আমান উল্লাহর তত্ত্বাবধানে তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

সোমবার (২০ জানুয়ারি) এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মহানসহ আরও কয়েকজন।

আহত আনোয়ারুল আজিম ৪ আগস্ট রামপুরায় এবং গাড়িচালক সুমন হাওলাদার ১৯ জুলাই একই এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হন। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার বিশেষ উদ্যোগে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

তারেক রহমানের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার ফলে আহতরা আরো উন্নত চিকিৎসার বিষয়ে আশ্বস্ত হয়েছেন। তাদের সুস্থতার জন্য প্রয়োজনীয় সবধরনের সহায়তা প্রদান করা হবে বলে জানান বিএনপি নেতারা।

reporter