ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই: প্রেস সচিব

reporter

প্রকাশিত: ০৪:৪৫:১৪অপরাহ্ন , ১৯ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৪:৪৫:১৪অপরাহ্ন , ১৯ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আজ রবিবার বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। প্রেস সচিব জানান, যাদের হাতে রক্ত আছে, তাদের সবারই বিচার হবে। দলটির নেতাদের মধ্যে এখনও কোনো অনুশোচনা দেখা যায়নি, তবে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। এই সরকারের তরফ থেকে এমন কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেন তিনি।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনা একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছেন। উনি আগে তাহাজুদ্দের নামাজের পর থেকেই মিথ্যা বলা শুরু করতেন, এবং এখনও সেই ধারাবাহিকতা বজায় রাখছেন। তিনি অভিযোগ করেন, হাসিনা গুম, খুন এবং চোরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের রক্ষার চেষ্টা করছেন। প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশের মানুষ প্রথমে যারা গুম-খুনের সঙ্গে যুক্ত, তাদের বিচার চাইবে। তারপর আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হবে।

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে। তিনি উল্লেখ করেন, সরকার কতটুকু সংস্কার করতে চায় তার ওপর ভিত্তি করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। এছাড়া, বিগত আওয়ামী লীগ সরকারের মিথ্যা তথ্যের কারণেই বর্তমান অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, আগের সরকার দেশের মানুষের কাছে ভুল তথ্য দিয়ে বছরের পর বছর উৎপাদন বৃদ্ধি দেখানোর চেষ্টা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে সেই তথ্য সত্য ছিল না।

reporter