ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

আরাকান আর্মির হাত থেকে ২৬ জেলেকে উদ্ধার করে আনল বিজিবি

reporter

প্রকাশিত: ০৮:০০:৫২অপরাহ্ন , ১৫ মার্চ ২০২৫

আপডেট: ০৮:০০:৫২অপরাহ্ন , ১৫ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক হওয়া রোহিঙ্গাসহ ২৬ জেলেকে ফেরত এনেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। শনিবার বিকাল ৩টার দিকে নাফ নদীর টেকনাফ পৌরসভার জালিয়াপাড়াস্থ জেটি ঘাট দিয়ে এসব জেলেদের ফেরত আনা হয়।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ফেরত আনা জেলেদের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং ২১ জন রোহিঙ্গা নাগরিক। রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে আটক হয়। আরাকান আর্মি দীর্ঘদিন ধরে এসব জেলেকে হেফাজতে রাখে। মিয়ানমারের রাখাইন রাজ্য সীমান্তের অধিকাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় বিজিবি তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে জেলেদের ফেরত আনার চেষ্টা চালায়।

তিনি আরও জানান, শনিবার বিকালে দীর্ঘ প্রচেষ্টার পর আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা ২৬ জেলেকে ফেরত দিতে সম্মত হয়। সকালে বিজিবির একটি দল ট্রলারযোগে মংডুর উদ্দেশে রওনা দেয়। পরে বিকাল ৩টার দিকে টেকনাফ পৌরসভার ট্রানজিট জেটি ঘাট দিয়ে একটি কাঠের ট্রলারযোগে ২৬ জেলেকে ফেরত আনা হয়।

বিজিবির এ কর্মকর্তা বলেন, টেকনাফ ট্রানজিট জেটি ঘাটে পৌঁছার পর এসব জেলেদের কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ এবং যাচাই-বাছাই করা হয়। ফেরত আসা জেলেরা জানিয়েছেন, নাফ নদী ও সাগরে মাছ ধরার সময় তারা ভুল করে মিয়ানমারের জলসীমার অভ্যন্তরে ঢুকে পড়েছিল। এতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে।

পরে ফেরত আনা ৫ বাংলাদেশি জেলেকে তাদের স্বজনদের কাছে এবং রোহিঙ্গাদের ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কর্নেল আশিকুর রহমান

reporter