ঢাকা,  শনিবার
২৫ এপ্রিল ২০২৬ , ০২:০৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

আরমানিটোলায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, ১৭ জনকে নিরাপদে উদ্ধার

reporter

প্রকাশিত: ০১:০৭:০৩অপরাহ্ন , ২৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:০৭:০৩অপরাহ্ন , ২৩ ডিসেম্বর ২০২৫

আগুন

ছবি: আগুন

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগে যায়। দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভবন থেকে ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল ৬:৪০ মিনিটে হাজী টাওয়ারে আগুনের খবর পাওয়া যায়। সকাল ৬:৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নেভাতে কাজ শুরু করে। সকাল ৮:১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

১৪ তলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভবনের ওপরের তলাগুলোতে আবাসিক ইউনিট থাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বিকল্প সিঁড়ি ব্যবহার করে মোট ১৭ জনকে নিরাপদে নিচে নামানো হয়

এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত শেষে জানা যাবে, জানায় ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।

reporter