ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

আসাদুজ্জামান খান কামালকে 'বাংলাদেশের কসাই' বলে মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

reporter

প্রকাশিত: ০৮:৫৮:০৮অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৫৮:০৮অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 'বাংলাদেশের কসাই' হিসেবে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের সময় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, 'দেশের ছোট ছোট বাচ্চা, শিক্ষার্থী, শ্রমিক, কৃষক, রিকশাওলাকে নির্দয়ভাবে খুন করা হয়েছে, এবং তার মধ্যে অন্যতম কসাই হলেন কামাল।' তিনি আরো বলেন, 'কামাল বাংলাদেশের কসাই (বুচার অব বাংলাদেশ)।' এছাড়া তিনি মিডিয়া কভারেজের ব্যাপারে মন্তব্য করে বলেন, 'যে সব মিডিয়া তার নিউজ করে, তাদের মানটা বোঝা যায়।'

প্রেস সচিব ভারতের একটি মিডিয়ায় কামালের দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে বলেন, 'মিডিয়ায় তার সাক্ষাৎকার প্রচার করাটিকে বড় ধরনের আন্তর্জাতিক প্রোপাগান্ডা ক্যাম্পেইন হিসেবে দেখা হচ্ছে।' শফিকুল আলম আরও দাবি করেন, 'পৃথিবীর কোথাও কোনো কসাইকে প্ল্যাটফর্ম (মিডিয়া কাভারেজ) দেওয়া হয় না।'

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ২১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে দাভোস সফর করেন। গতকাল তিনি দেশে ফিরে আসেন।

reporter