ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্বর্ণ ও টাকা ছিনতাই

reporter

প্রকাশিত: ১২:৪৮:২৬পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৫

আপডেট: ১২:৪৮:২৬পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আশুলিয়ার নয়ারহাট এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত দিলীপ কুমার দাস (৪৮) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বাসিন্দা এবং নয়ারহাট বাজারে তার দিলীপ স্বর্ণালয়ের মালিক ছিলেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে তাকে হামলা চালায় দুর্বৃত্তরা।

ঘটনার বিস্তারিত জানা গেছে, দিলীপ কুমার দাস দোকানের শাটার নামানোর সময় তিনজন দুর্বৃত্ত তার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিতে চায়। ব্যাগ না ছাড়ায় তারা চাপাতি দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, তার বুকে এবং পিঠে গভীর ক্ষত ছিল, যা ফুসফুস কেটে ফেলেছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের স্ত্রী সরস্বতী দাশ বলেন, "আমার স্বামী প্রতিদিন ৯টার মধ্যে বাসায় ফিরতেন। আজও ফেরার পথে তাকে কুপিয়ে ২০-২৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।"

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, "ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, এবং স্থানীয়রা দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।

reporter