ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ

reporter

প্রকাশিত: ০৯:৪২:০০অপরাহ্ন , ১০ মে ২০২৫

আপডেট: ০৯:৪২:০০অপরাহ্ন , ১০ মে ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষণার দাবিতে দেশজুড়ে চলমান আন্দোলনের মধ্যেই জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয়, যার সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্র-জনতা। সকাল থেকেই শাহবাগে জমায়েত হতে থাকে বিভিন্ন স্থান থেকে আসা বিক্ষোভকারীরা। আন্দোলনের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

শাহবাগে সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে দেখা গেছে ছাত্র-জনতাকে। ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’ ও ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। রাতে অনেক আন্দোলনকারী রাস্তায় শুয়ে বিশ্রাম নেন।

এর আগে বৃহস্পতিবার (মে) রাত থেকে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। শুক্রবার (০৯ মে) সকালে সেখান থেকে এক সমাবেশের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে বিকেল সাড়ে ৪টায় সেই সমাবেশ স্থগিত করে তিনি শাহবাগ অবরোধের ডাক দেন। বিকেল ৪টা ৪০ মিনিটে ছাত্র-জনতা মিছিলসহ শাহবাগে এসে মূল সড়কে বসে পড়ে এবং পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

reporter