ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:২৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

reporter

প্রকাশিত: ০৯:০২:৫৬অপরাহ্ন , ১২ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৯:০২:৫৬অপরাহ্ন , ১২ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছে, আর আয়নাঘর তার একটি উদাহরণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আজ বুধবার আয়নাঘর নামে পরিচিত বিগত আওয়ামী সরকারের গোপন বন্দীশালা ও টর্চার সেল পরিদর্শনকালে এই মন্তব্য করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, ‘এখানে যা কিছু দেখলাম, তা নৃশংসতার এক চূড়ান্ত রূপ। আগে এসব শোনার পর অবিশ্বাস্য মনে হতো, কিন্তু বাস্তবে দেখে মনে হচ্ছে—এটা কি সত্যিই আমাদের সমাজ?’

তিনি আরও বলেন, ‘যারা এই নির্যাতনের শিকার হয়েছেন, তারাও আজ আমাদের সঙ্গে রয়েছেন। তাদের কাছ থেকেই শুনলাম, কীভাবে এসব ঘটেছে। এর কোনো ব্যাখ্যা নেই।’

প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, ‘এরকম টর্চার সেল শুধু এখানেই নয়, সারা বাংলাদেশজুড়ে ছড়িয়ে রয়েছে। বিগত সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছে, আর আয়নাঘর তার একটি নিদর্শন। আমরা আজ দেশের অবনতির যে চূড়ান্ত রূপ দেখলাম, এটি তার প্রতিচ্ছবি।’

পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় গত জুলাই মাসে আন্দোলনের সময় সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের টর্চার সেলে যে কক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা নাহিদ ইসলামকে আটক রাখা হয়েছিল, তারা সেই কক্ষগুলো শনাক্ত করেন।

reporter