ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪: ১০ জন কবি ও লেখকের স্বীকৃতি

reporter

প্রকাশিত: ০৮:০৮:২৩অপরাহ্ন , ২৩ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:০৮:২৩অপরাহ্ন , ২৩ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়।এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন কবি ও লেখক। পুরস্কার প্রাপ্তদের মধ্যে কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ অন্তর্ভুক্ত রয়েছেন।বাংলা একাডেমির এই পুরস্কারটি বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রদান করা হয়। প্রতি বছর অমর একুশে বইমেলা উপলক্ষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন। আগামী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুরস্কার প্রদান করবেন।বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলা সাহিত্যের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় লেখকদের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে প্রদান করা হয়।

reporter