ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বাফুফের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা

reporter

প্রকাশিত: ০৭:৪০:২৪অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

আপডেট: ০৭:৪০:২৪অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

টানা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী নারী ফুটবল দলের নৈপুণ্যের স্বীকৃতিতে দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ তাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। শনিবার অনুষ্ঠিত বাফুফের নতুন কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটায় শেষ হওয়া এই সভায় চ্যাম্পিয়ন দলকে সম্মাননা হিসেবে দেড় কোটি টাকা প্রদান করার ঘোষণা দেওয়া হয়।

সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের এ পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শীঘ্রই একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দলের প্রত্যেক সদস্যকে এ পুরস্কার প্রদান করা হবে। তিনি আরও বলেন, "শুধু খেলোয়াড়রাই নয়, দলের সঙ্গে থাকা প্রত্যেক সদস্যই এই পুরস্কারের আওতায় থাকবেন।"

এর আগে সাফ শিরোপা জয়ের জন্য চ্যাম্পিয়ন নারী দলকে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অবশেষে বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটি নারী ফুটবল দলের জন্য এই পুরস্কার ঘোষণা করে তাদের ঐতিহাসিক সাফল্যকে উদযাপন করতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

reporter