ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নতুন কমিটি গঠন

reporter

প্রকাশিত: ১০:১৫:০৪অপরাহ্ন , ১৬ মার্চ ২০২৫

আপডেট: ১০:১৫:০৪অপরাহ্ন , ১৬ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির সভাপতি এবং ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেন মহাসচিব নির্বাচিত হয়েছেন। এছাড়া, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ হালিমুজ্জামান কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন।

শনিবার সমিতির বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য ২০ সদস্যের নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন সিনিয়র সহ-সভাপতি এবং রেনাটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এস কায়সার কবীর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাডসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম শফিউজ্জামান, গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ হায়দার হোসেন, সেনেভিয়া ফার্মা পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা এস এ রাব্বুর রেজা, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (ভ্যাকসিন ডিভিশন) ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও সিমিন রহমান, এসিআই লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এম মহিবুজ্জামান, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (কেমিক্যাল বিভাগ) নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান, দি একমি ল্যাবরেটরীজ লিমিটেডের পরিচালক ফাহিম সিনহা, এরিস্টোফার্মা লিমিটেডের পরিচালক আহমেদ ইমতিয়াজ হাসন, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (ইউনিট-২) ব্যবস্থাপনা পরিচালক রাফিদুল হক এবং মিনারা এপিআই লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরাফাত জাহিদ ইবনে শফি।

reporter