ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় বৈঠক: ১৫ বছর পর পুনঃশুরু সম্পর্কের নতুন দিগন্ত

reporter

প্রকাশিত: ০৭:০৪:৫৩অপরাহ্ন , ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ০৭:০৪:৫৩অপরাহ্ন , ১৮ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সচিব পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

বৈঠকের একদিন পর শুক্রবার (১৮ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিপক্ষীয় আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং দুই দেশের সম্পর্ক পুনর্জীবিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই দেশের প্রতিনিধিরা রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনায় অমীমাংসিত চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বাণিজ্য, কৃষি, শিক্ষা ও যোগাযোগ খাতে সহযোগিতা বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক সংলাপ নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তান আরও জানিয়েছে, তারা বাংলাদেশের জন্য তাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে শিক্ষাগত সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। অপরদিকে, বাংলাদেশ মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিষয়ে প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া, করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ, আকাশপথে ফ্লাইট চালু এবং ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজীকরণে দুই পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। বৈঠকে সার্ককে পুনর্জ্জীবিত করা এবং পাকিস্তানি শিল্পীদের বাংলাদেশে পারফর্ম করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

পাক মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে কাশ্মীরি জনগণের অধিকার এবং গাজায় ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়ে দুই দেশ অভিন্ন অবস্থান নিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় অবস্থানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

সবশেষে বলা হয়েছে, ২০২৬ সালে ইসলামাবাদে আবারও বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। দীর্ঘ সময় পর এমন বৈঠককে দুই দেশই ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে এবং এর মাধ্যমে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

reporter