ছবি: ছবি: সংগৃহীত
reporter
শিরোনাম:
ছবি: ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও তুর্কিয়ের মধ্যে বাণিজ্যের পরিসর বহুগুণ বাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ ইন্ডাস্ট্রি, অবকাঠামো এবং নির্মাণ খাতে তুর্কিয়ের বিনিয়োগের আগ্রহ রয়েছে। এ বিনিয়োগ কার্যকর করার লক্ষ্যে যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে তুর্কিয়ের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ড. ওমর বোলাটের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা।
বাণিজ্য উপদেষ্টা বলেন, তুর্কিয়ের প্রতিনিধিরা কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এগুলোর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, নির্মাণ শিল্প এবং মেশিনারিজ ইন্ডাস্ট্রির মতো খাতগুলো বিশেষভাবে চিহ্নিত হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশের পক্ষ থেকে তুর্কিয়েকে একটি পৃথক বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দের প্রস্তাব দেওয়া হবে।
বর্তমানে বাংলাদেশের পণ্য রপ্তানির একটি বড় অংশ তুর্কিয়েতে যাচ্ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশ বছরে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের পণ্য তুর্কিয়েতে রপ্তানি করে এবং ৪৫০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করে। গত বছরে তুর্কিয়েতে বাংলাদেশের রপ্তানি প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শেখ বশির উদ্দিন বলেন, তুর্কিয়ে ও বাংলাদেশের সম্মিলিত জনসংখ্যা প্রায় ২৭ কোটি। এত বিশাল জনসংখ্যার বিপরীতে বাণিজ্যের আকার এখনো যথেষ্ট নয়। উভয় দেশের ব্যবসা-বাণিজ্যের এই বিশাল সম্ভাবনা কাজে লাগানোর জন্য প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ খাতগুলো চিহ্নিত করা হয়েছে, যা যৌথ কমিশনের আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, তুর্কিয়ের বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যেই বাংলাদেশে প্রায় ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এছাড়া গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, নির্মাণ শিল্প এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেছে।
টিসিবি কার্ড বিতরণ নিয়ে তিনি বলেন, আগের অনিয়ম দূর করতে টিসিবি কার্ডের সংখ্যা ১ কোটি থেকে কমিয়ে ৬৩ লাখ করা হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে আরও ৩৭ লাখ কার্ড দেওয়া হবে এবং প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে।
রমজানের বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে কোনো সংকট হবে না, কারণ প্রয়োজনীয় মজুদ রয়েছে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
reporter

0

0
মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল
ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ
মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি
জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী
চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই
নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য : জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী
ঈদে ভাড়া বৃদ্ধি রোধে কড়া পদক্ষেপ নেবেন সড়ক, রেল ও নৌমন্ত্রী
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল: বিস্তারিত প্রতিবেদন
অর্থনীতি কঠিন অবস্থায়: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু অমর একুশে বইমেলা
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস
একুশে পদক-২০২৬ প্রদান করলেন তারেক রহমান
যে তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড
ইরানের হাতে চীনের সিএম-৩০২ সুপারসনিক ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ
ময়মনসিংহে ‘মাইক্লো’র নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান-ফারিণ
আন্তর্জাতিক মডেলিংয়ে সিফাত নুসরাতের নতুন যাত্রা
জ্বালানি সংকটের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে কলাপাড়ার নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
ঝিনাইদহ-৩ আসনে জনগণের প্রত্যাশা: নতুন দিনের স্বপ্ন, যোগ্য প্রতিনিধির অপেক্ষা
ভারত শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের সমালোচনার পক্ষে নয়: বিক্রম মিসরি
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বাংলা একাডেমি প্রাঙ্গণেই হবে ২০২৫ সালের বইমেলা
কাকরাইলে আবারও উত্তেজনা, নিরাপত্তা জোরদার
কপ-২৯ সম্মেলনে তিন দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
দুদকে যোগ দিলেন নতুন চেয়ারম্যান মোমেন
আ’লীগের ১৭ বছরের জঞ্জাল ১৭ মাসেও সরানো সম্ভব না : মির্জা ফখরুল
ধানমন্ডিতে গভীর রাতে ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত
গোলাম ফরিদা ছন্দা: ২৫ বছরের অভিনয় জীবনে সাফল্য এবং অপ্রাপ্তি
মহাকাশ থেকে দৃশ্যমান লাহোরের ভয়াবহ দূষণ, হাসপাতালে ভর্তি হাজারো মানুষ
সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের মহাসমাবেশে জনতার ঢল
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের নতুন পরিকল্পনা কমিশন গঠন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধাঞ্জলি
"ডিসেম্বরে চার হাত এক হচ্ছে: বিয়ের পিঁড়িতে বসছেন নাগা-শোভিতা!"
কপ-২৯ সম্মেলনে দেশের জলবায়ু সংকট তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান
সিন্ডিকেটের প্রভাবেই অস্থির চালের বাজার, দাম বাড়ছে দিন দিন