ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ

reporter

প্রকাশিত: ১১:০৩:৪৫অপরাহ্ন , ০৪ মার্চ ২০২৫

আপডেট: ১১:০৩:৪৫অপরাহ্ন , ০৪ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আগামীকাল বুধবার (৫ মার্চ) জেনেভায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রতিবেদনটি বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে প্রণীত সুপারিশ নিয়ে আলোচনা করবে। এছাড়া, জাতিসংঘের প্রতিনিধি দলটি সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করবে।

অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। ইউটিউব লিঙ্ক https://youtube.com/live/szaCueW3WLs-এর মাধ্যমে ঢাকা সময় সন্ধ্যা ৬টায় সরাসরি এই প্রতিবেদন উপস্থাপন দেখা যাবে।

এই প্রতিবেদন বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

reporter