ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতা: হোয়াইট হাউস ব্রিফিং

reporter

প্রকাশিত: ০৮:২৯:৩০অপরাহ্ন , ১৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৮:২৯:৩০অপরাহ্ন , ১৩ ডিসেম্বর ২০২৪

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি | ফাইল ছবি: রয়টার্স

ছবি: হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি | ফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে, এমন মন্তব্য করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এ সময় সাংবাদিকরা বাংলাদেশ এবং ভারত নিয়ে কিছু প্রশ্ন করেন। বাংলাদেশ প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে কিরবি বলেন, "আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।"

তিনি বলেন, "সম্প্রতি, কিছু হিন্দু সংগঠন যুক্তরাষ্ট্রে প্রতিবাদ করছে এবং বাংলাদেশের সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে। তারা শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও মন্দিরের ওপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ করছে। এ বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন অবগত আছেন কি না, এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তার বন্ধু ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি বিষয়টি আলোচনা করেছেন কি না, এমন প্রশ্ন করা হয়েছিল।"

জবাবে কিরবি বলেন, "আমরা বিষয়টি খুব, খুব, খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট বাইডেনও বিষয়গুলো খুব সতর্কতার সঙ্গে নজর রাখছেন। সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে।"

তিনি বলেন, "বাংলাদেশে আইন প্রয়োগকারী বাহিনী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।"

কিরবি আরও বলেন, "আমরা সব বাংলাদেশী নেতার সঙ্গে আলোচনা করেছি এবং খুব স্পষ্টভাবে বলেছি যে, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের নেতারা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা সকল বাংলাদেশী নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবেন, ধর্ম বা জাতি নির্বিশেষে।"

reporter