ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বক্তব্য অপ্রত্যাশিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

reporter

প্রকাশিত: ০৭:০০:২৭অপরাহ্ন , ০৯ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৭:০০:২৭অপরাহ্ন , ০৯ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বক্তব্যকে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের মাটিতে মন্তব্য করার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকা শহরের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বারংবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা দেশের জনগণের মধ্যে অসন্তোষের সৃষ্টি করছে। ৫ ফেব্রুয়ারি তার বক্তব্যের পর ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যেই তার অবস্থান স্পষ্ট করেছে।

মুখপাত্র আরও জানান, ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য সরকারের নজরে এসেছে, যেখানে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করেছে। তিনি বলেন, বাংলাদেশের জন্য এটি অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত, এবং প্রতিবেশী দেশটির কাছ থেকে বাংলাদেশ যে ধরনের আচরণ প্রত্যাশা করে, সেটিই উপযুক্ত।

মোহাম্মদ রফিকুল আলম মন্তব্য করেন, বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে বক্তব্য দেয় না, তবে তারা অন্যান্য দেশগুলো থেকেও একই ধরনের আচরণ আশা করে।

reporter