ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান

reporter

প্রকাশিত: ১১:১৪:২৮অপরাহ্ন , ১৬ মার্চ ২০২৫

আপডেট: ১১:১৪:২৮অপরাহ্ন , ১৬ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে ইরান। রবিবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্যের পরিমাণ উভয় দেশের সক্ষমতার তুলনায় এখনও কম। তিনি উল্লেখ করেন যে, দু’দেশেরই রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন উভয় পক্ষের জন্য লাভজনক হবে। এ সময় তিনি ইরানকে বাংলাদেশের কৃষি ও ফার্মিং খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেন, ইরান বাংলাদেশের একটি ভালো বন্ধু রাষ্ট্র। সংস্কৃতি, ধর্ম ও ভাষার মিল দু’দেশের মানুষকে শক্ত বন্ধনে আবদ্ধ করেছে। তবে বাণিজ্যিক সম্পর্ক এখনও শক্ত ভিত্তি পায়নি। তিনি জানান, ইরান এখন বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং ইরান দূতাবাসের ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি মাহমুদ খোশরাভি উপস্থিত ছিলেন।

reporter