ঢাকা,  বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬ , ০৬:১৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বেগম জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার দোয়া

reporter

প্রকাশিত: ০১:৩৪:০৮অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:৩৪:০৮অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৫

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর জন্য দোয়া করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করা হয়।

সামাজিক মাধ্যমে শোকবার্তা

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার ওপর রহম করেন, তাঁর গুনাহ ক্ষমা করেন এবং তাঁকে জান্নাত নসিব করেন।

পরিবারের প্রতি সমবেদনা

শোকবার্তায় তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন মরহুমার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের ধৈর্য ও সবরে জামিল দান করেন।

ভোরে ইন্তেকাল

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

reporter