ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগ স্থগিত: আপিল বিভাগের আদেশ

reporter

প্রকাশিত: ১১:২৫:১৫পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:২৫:১৫পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৪

প্রতীকী ছবি

ছবি: প্রতীকী ছবি

ঢাকা, ১২ নভেম্বর: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে রিসিভার নিয়োগের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল থাকবে। মঙ্গলবার (১২ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদেশে আরও বলা হয়েছে, রিসিভার নিয়োগের বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এই নিষ্পত্তি করতে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে সোমবার (১১ নভেম্বর) শুনানির দিন ঠিক করা হয়। এদিন আদালতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও মুস্তাফিজুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে আইনজীবী মুনীরুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া রিট আবেদনের পক্ষে সিনিয়র আইনজীবী মাসুদ আর সোবহান শুনানি পরিচালনা করেন।

উল্লেখ্য, সিনিয়র আইনজীবী মাসুদ আর সোবহান এ সংক্রান্ত বিষয়ে রিট আবেদন করেন, যার শুনানি শেষে গত ৫ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের বেঞ্চ বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। আদেশে গ্রুপটির সব সম্পত্তি ছয় মাসের জন্য সংযুক্ত রাখার কথাও বলা হয়েছিল।

reporter