ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

বিডিআর হত্যাকাণ্ড আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

reporter

প্রকাশিত: ০২:৩০:৩৬অপরাহ্ন , ১৫ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০২:৩০:৩৬অপরাহ্ন , ১৫ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে আধিপত্য বিস্তার এবং আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে একটি প্রতিবেশী রাষ্ট্র বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করেছিল। তিনি অভিযোগ করেন, ওই দেশটি নির্লজ্জভাবে একজন খুনিকে আশ্রয় দিয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) বিডিআর হত্যাকাণ্ডের দায় নিয়ে আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ ছিলো না, বরং এটি ছিলো একটি গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র ও পরিকল্পিত হত্যাকাণ্ড।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা বিডিআরের পোশাক পরে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন কি না, তা শক্তভাবে তদন্ত করা উচিত। শেখ হাসিনাসহ এই ঘটনার মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনতে হবে।’

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে পিলখানায় তৎকালীন বিডিআর দরবার অনুষ্ঠিত হয়। দরবার চলাকালীন বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য হঠাৎ করে হামলা চালায়। ওই হামলায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। পিলখানার ভেতরের এই হত্যাযজ্ঞ দুই দিন পর স্পষ্ট হয়ে ওঠে। ২৭ ফেব্রুয়ারি পিলখানার ভেতরে একাধিক গণকবরের সন্ধান পাওয়া যায়।

reporter