ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

বিদ্যমান গণপরিবহন ব্যবস্থায় যানজট ও দূষণ রোধ সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

reporter

প্রকাশিত: ০৯:১০:৩২অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৯:১০:৩২অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার বিদ্যমান গণপরিবহন ব্যবস্থা চালু রেখে যানজট ও পরিবেশ-বায়ুদূষণ কমানো সম্ভব নয়।

রোববার, ২৬ জানুয়ারি, রাজধানীর গ্রিন রোডের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পানি ভবনে বাংলাদেশ জলবায়ু উন্নয়ন পার্টনারশিপ কার্যকর করার লক্ষ্যে আয়োজিত একটি কর্মশালার উদ্বোধন শেষে তিনি এসব মন্তব্য করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, "আমাদের গণপরিবহন ব্যবস্থাকে সচল রেখে দুর্ঘটনা কমানো, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা যাবে না। সেক্ষেত্রে আমাদের পুরো গণপরিবহন ব্যবস্থাটিকে ঢেলে সাজাতে হবে।"

ইলেকট্রিক গাড়ি (ইভি) নিয়ে জনগণের আকাঙ্ক্ষা এবং পরিবেশ রক্ষায় সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, "আমাদের হাতে সময় কম, তবে জনগণের চাপ খুব বেশি। আমরা এই চাপ মেনে কাজ করছি, কিন্তু ইভি বাস্তবায়ন দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।" তিনি আরও বলেন, "চাপ থাকলেও পরিবেশ রক্ষায় আমাদের কাজগুলো সীমাবদ্ধ সময়ের মধ্যে সম্পন্ন করতে হচ্ছে।"

পরিবেশ মন্ত্রণালয় স্বাধীনভাবে কাজ করতে পারছে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, "চুনতি অভয়ারণ্যের বড় বড় পাহাড় কেটে বড় রেললাইন তৈরি করা হচ্ছে, অথচ এটি উন্নয়ন হিসেবে গ্রহণ করা হচ্ছে। যদি পাহাড় কেটে উন্নয়ন হয়, তবে পরিবেশ রক্ষায় আলাদা কোনো মন্ত্রণালয়ের কার্যকারিতা থাকবে না।"

তিনি আরও বলেন, "পরিবেশ মন্ত্রণালয় যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারে এবং উন্নয়ন পরিকল্পনার চাপ পরিবেশ অধিদপ্তরের ওপর চাপানো হয়, তাহলে পরিবেশ রক্ষা করা সম্ভব হবে না।" রিজওয়ানা হাসান আশঙ্কা প্রকাশ করেন যে, পরিবেশ এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য না থাকলে, কাঙ্খিত পরিবেশের অবস্থান পাওয়া সম্ভব হবে না।

reporter