ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন

reporter

প্রকাশিত: ০৪:১৬:৪৩অপরাহ্ন , ০২ ফেব্রুয়ারী ২০২৬

আপডেট: ০৪:১৬:৪৩অপরাহ্ন , ০২ ফেব্রুয়ারী ২০২৬

খুলনার খালিশপুরে জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান (ছবি ইনসেটে)

ছবি: খুলনার খালিশপুরে জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান (ছবি ইনসেটে)

খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে দেশের প্রথম ও প্রধান দায়িত্ব হবে সার্বিক দেশ পুনর্গঠন। তিনি বলেন, যারা মিথ্যাকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে, যারা নারীদের অবমাননা করেছে এবং যারা দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদি শক্তি হতে পারে না। তারেক রহমান বলেন, শুধু কথার ফুলঝুরি ছড়িয়ে নয়, বাস্তব ও টেকসই কর্মসূচির মাধ্যমেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, দল-মত, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, শ্রমিক-কৃষক নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন সম্ভব, কোনো একটি শ্রেণি বা গোষ্ঠীকে বাদ দিয়ে জাতীয় অগ্রগতি অর্জন করা যাবে না। তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের মধ্যে অন্তত অর্ধেক নারী, আর এই বিশাল নারীসমাজকে পেছনে রেখে উন্নয়নের কোনো পরিকল্পনাই সফল হতে পারে না। নির্বাচনের প্রাক্কালে একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, প্রকাশ্যে নারী নেতৃত্ব অস্বীকার করা এবং কর্মজীবী নারীদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য শুধু নারীদের নয়, গোটা জাতির জন্য লজ্জাজনক। তিনি বলেন, পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে লক্ষাধিক নারী শ্রম দিয়ে দেশের অর্থনীতি সচল রেখেছেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারীরা দ্রব্যমূল্যের চাপ সামলাতে স্বামীদের পাশে দাঁড়িয়ে কাজ করছেন, অথচ তাদেরই অপমান করা হচ্ছে। তারেক রহমান অভিযোগ করেন, সমালোচনার মুখে পড়ে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তি নানা অজুহাত তুলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা নির্বাচনের আগে তাদের প্রকৃত চরিত্রই প্রকাশ করে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ টানা ১৬ বছর ধরে প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে—জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত জনগণের মতামত উপেক্ষিত হয়েছে। এই দীর্ঘ সময়ে মানুষ কথা বলার অধিকারও হারিয়েছে; প্রতিবাদ করলে নিখোঁজ, নির্যাতন ও হত্যার শিকার হতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে নারীদের ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে, যাতে তারা কারও মুখাপেক্ষী না থাকে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একসময় শিল্পসমৃদ্ধ খুলনা আজ মৃতপ্রায়, কিন্তু ধানের শীষ 🌾–এর সরকার গঠিত হলে এই অঞ্চলকে আবারও সক্রিয় শিল্পনগরীতে রূপান্তর করা হবে, নারী-পুরুষ সবার জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং শিক্ষা, চিকিৎসা ও মানবিক মর্যাদা নিশ্চিত করে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে।

reporter