ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বিএনপির ৩১ দফার সঙ্গে নতুন সংস্কার প্রস্তাব মিলবে: মির্জা ফখরুল

reporter

প্রকাশিত: ০৬:০১:১৬অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:০১:১৬অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির প্রস্তাবিত নতুন সংস্কার প্রস্তাবনার সঙ্গে পূর্বে ঘোষিত ৩১ দফা প্রস্তাবের মিল থাকবে। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত ‘বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ও নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “২০২৩ সালের ১৩ জুলাই বিএনপি যে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা প্রকাশ করেছিল, আজকের এই আয়োজনের মাধ্যমে সেটিই পুনরায় সবার সামনে তুলে ধরা হলো। বিএনপির ৩১ দফা শুধু বিএনপির মতামত নয়, বরং যুগপৎ আন্দোলনের শরিকদের মতামতকে সমন্বিত করেই এই রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা গঠন করা হয়েছে। নতুন যে প্রস্তাব দেওয়া হবে, সেটির সঙ্গেও ৩১ দফার মিল থাকবে। এটি জাতির অগ্রগতির চিন্তা থেকে প্রণয়ন করা হয়েছে।”

সেমিনারে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামা ওবায়েদ এবং ফারজানা শারমিন পুতুল।

reporter