ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

"বিজিবিতে ৬৯৫ নতুন সৈনিকের যাত্রা শুরু"

reporter

প্রকাশিত: ০৯:০০:৫৬অপরাহ্ন , ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৯:০০:৫৬অপরাহ্ন , ৩১ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে ৬৯৫ জন নবীন রিক্রুটের সৈনিক জীবন শুরু হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের এই যাত্রা শুরু হয়।

দীর্ঘ ২৩ সপ্তাহব্যাপী মৌলিক প্রশিক্ষণ সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন ১০২তম রিক্রুট ব্যাচের ৬৪৯ জন পুরুষ ও ৪৬ জন নারী রিক্রুট। প্রশিক্ষণ কার্যক্রম গত ৩০ জুলাই বিজিটিসিএন্ডসিতে শুরু হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি নবীন সৈনিকদের শপথ পাঠ করান এবং সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এছাড়াও বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে এই নবীন সৈনিকরা বিজিবির সার্বভৌমত্ব রক্ষায় এবং সীমান্ত সুরক্ষায় নিজেদের ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের মাধ্যমে বিজিবির দীর্ঘদিনের ঐতিহ্য ও শৃঙ্খলার অংশ হিসেবে নবীন সৈনিকদের আনুষ্ঠানিক সৈনিক জীবনের যাত্রা শুরু হয়।

reporter