ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

বিপিএল ২০২৪: জমকালো আয়োজনের মাধ্যমে নতুন রূপে উদ্বোধন

reporter

প্রকাশিত: ০৭:২৫:১৭অপরাহ্ন , ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৭:২৫:১৭অপরাহ্ন , ২৩ ডিসেম্বর ২০২৪

বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

ছবি: বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ মৌসুমের খেলা শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। তবে এর আগে ক্রিকেটপ্রেমীদের মন মাতাতে আজ সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয় জমকালো মিউজিক ফেস্ট। এ অনুষ্ঠানেই বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উদ্বোধনী বক্তব্যে আসিফ মাহমুদ সজীব বলেন, ‘‘আজ আমরা এমন একটি সময় পার করছি, যেখানে আমাদের স্বপ্ন নতুন বাংলাদেশের। দেশের প্রতিটি সেক্টরে চলছে সংস্কার কার্যক্রম, আর তারই ধারাবাহিকতায় বিপিএলকে আরও আধুনিক এবং দর্শকপ্রিয় করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।’’

তিনি আরও বলেন, ‘‘এবারের বিপিএলে নতুন থিম সং এবং মাসকটের মতো আকর্ষণীয় কিছু সংযোজন করা হয়েছে। বিসিবি এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করেছে। এমন একটি আয়োজন সফল করার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। দেশের প্রধান উপদেষ্টাও সরাসরি এই উদ্যোগে যুক্ত ছিলেন। আশা করছি, এই বিপিএল দর্শকদের কাছে নতুন বাংলাদেশের এক বিশেষ অধ্যায় হয়ে উঠবে।’’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘‘মিউজিক ফেস্টের মাধ্যমে আজ বিপিএলের উৎসব শুরু হলো। দর্শকদের আরও বেশি আকৃষ্ট করতে এবারের আসরে আমরা ভিন্নধর্মী কিছু আয়োজন করেছি। থিম সং এবং গ্রাফিতি উন্মোচনের পাশাপাশি আরও অনেক চমক রয়েছে। আশা করি, প্রতিটি দল তাদের সেরা খেলাটি উপহার দেবে এবং বিপিএল দর্শকদের জন্য আরও বেশি উপভোগ্য হবে।’’

মিউজিক ফেস্টে পারফর্ম করতে মঞ্চ মাতান পাকিস্তানের খ্যাতিমান গায়ক রাহাত ফতেহ আলী খান। তার সঙ্গে বাংলাদেশি জনপ্রিয় ব্যান্ড এবং শিল্পীরাও দর্শকদের আনন্দিত করতে পরিবেশন করেন একের পর এক সঙ্গীতানুষ্ঠান।

এবারের বিপিএল নিয়ে দর্শকদের প্রত্যাশা যেমন তুঙ্গে, আয়োজকরাও সমানভাবে আশাবাদী এটি সফল করার ব্যাপারে। নতুন থিম সং, মাসকট, এবং বিভিন্ন আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে বিপিএলের ২০২৪ মৌসুম নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

reporter