ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ০৮:৪৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বিসিএস পরীক্ষার সিলেবাসে একাডেমিক পড়াশোনার অবহেলা: বিশেষজ্ঞের উদ্বেগ

reporter

প্রকাশিত: ১২:১৭:১৮অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:১৭:১৮অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা।

ছবি: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা।

বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনা ও বিসিএস প্রস্তুতির মধ্যে সমন্বয়ের অভাবে দেশের শিক্ষা ও সেবা খাতে সমস্যা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মনিরুল ইসলাম জানান, বর্তমান বিসিএস সিলেবাস একাডেমিক বিষয়কে যথেষ্ট গুরুত্ব দেয় না। এর ফলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে মূল একাডেমিক বিষয়ে আগ্রহ হারিয়ে কেবল চাকরিপ্রস্তুতির দিকে মনোনিবেশ করে। এর প্রভাব দেশের প্রশাসনিক দক্ষতা ও সেবার কার্যকারিতাতেও পরিলক্ষিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভিন্ন বিষয়ে শিক্ষিত কর্মকর্তাদের প্রশিক্ষণে সরকারকে বড় অর্থ ব্যয় করতে হয়। উদাহরণ হিসেবে বলা হয়, হিসাববিজ্ঞানের শিক্ষার্থী যদি সমাজসেবা অফিসার হিসেবে নিয়োগ পায়, তাহলে তাকে পুনরায় চাকরির উপযোগী করার জন্য রাষ্ট্রকে সময় ও অর্থ খরচ করতে হয়। অথচ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থী থাকলে এই ব্যয় অনেকাংশে কমে যেত।

মনিরুল ইসলাম আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ তৈরি। কিন্তু শুধু চাকরির সিলেবাস অনুযায়ী পড়াশোনা হলে এই উদ্দেশ্য ব্যাহত হয়। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একাডেমিক পড়াশোনা ও বিসিএস প্রস্তুতির মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

reporter