ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

"বিশ্ব মাঠে খেলার জন্য প্রস্তুত বাংলাদেশ: ড. মুহাম্মদ ইউনূস"

reporter

প্রকাশিত: ১০:২১:৫১অপরাহ্ন , ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১০:২১:৫১অপরাহ্ন , ১৭ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন বিশ্ব মাঠে খেলার জন্য প্রস্তুত। তিনি বলেন, "আমরা ছোট মাঠের খেলোয়াড় নই, আমরা বিশ্ব মাঠের খেলোয়াড়। বাংলাদেশ অপূর্ব একটি দেশ, এবং আমরা বিশ্ব মাঠে খেলতে নেমেছি। আমাদের দেখে বিশ্ব হাততালি দেবে।"

সোমবার (১৭ মার্চ) তেজগাঁও কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বিশেষ বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে তিনি পুলিশ বাহিনীকে নতুন বাংলাদেশ গঠনের মূল টিম হিসেবে অভিহিত করেন এবং তাদের টিমওয়ার্কের ওপর জোর দেন।

ড. ইউনূস বলেন, "আমাদের অতীত নিয়ে কান্নাকাটি করার সময় নেই। নতুন বাংলাদেশ গঠনে আমরা প্রস্তুত এবং কাজ করে দেখাব। পুলিশ বাহিনীকে নিয়ে আমাদের ইমেজ পরিবর্তন করতে হবে। পুলিশ শুধু খারাপ কাজের জন্য নয়, ভালো কাজের জন্যও পরিচিত হবে। আমাদের পুরো বাহিনীকে ভালো কাজের জন্য নিয়োজিত করতে হবে।"

তিনি আরও বলেন, "পুলিশ বাহিনী একটি শক্তিশালী কাঠামো। যদি আমরা এই শক্তিকে সঠিক দিকে পরিচালিত করি, তাহলে আমরা অনেক বড় কিছু অর্জন করতে পারি। এজন্য সবাইকে একত্রে কাজ করতে হবে, কারণ বাংলাদেশে যত টিম আছে, তার মধ্যে পুলিশ বাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

প্রধান উপদেষ্টা শেষে বলেন, "আমরা যদি সঠিকভাবে কাজ করি, তাহলে আশপাশের দেশগুলোও আমাদের কাজ দেখে অবাক হবে। তারা বলবে, 'পুলিশের হাত দিয়ে এমন কাজ সম্ভব, আমরা তা ভাবতেও পারিনি।'"

reporter