ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বিতর্কিত কেউ যেন উপদেষ্টার দায়িত্ব না পায়: মির্জা ফখরুল

reporter

প্রকাশিত: ০৯:৪১:৩৭অপরাহ্ন , ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:৪১:৩৭অপরাহ্ন , ১২ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্বে নিয়োগ না দেওয়া হয়, সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার একটি সংকটময় মুহূর্তে ক্ষমতায় এসেছে, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে। সংস্কার কার্যক্রম সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়া উচিত এবং এই প্রক্রিয়ায় সহনশীলতা দেখানো প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সব সমস্যা রাজনৈতিক পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা জরুরি। আমাদেরকেও সহনশীল হতে হবে, যাতে দেশ সুশৃঙ্খলভাবে সব সংস্কার কার্যক্রম শেষ করতে পারে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তাই তাৎক্ষণিকভাবে সংস্কার সম্পূর্ণ করা সম্ভব নয়। তিনি বলেন, যৌক্তিক সময় দেওয়া হলে সংস্কার কার্যক্রম পূর্ণতা পাবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার উদ্দেশ্যে ষড়যন্ত্র চালিয়েছে এবং নির্যাতন করেছে। তাদের মিথ্যা মামলায় প্রায় ৬০ লাখ মানুষ জড়িয়ে এবং প্রায় ৭০০ জনকে গুমের শিকার করেছে। তারা হাজার হাজার মানুষকে গুম ও খুনের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে।

বিএনপি মহাসচিব বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাজার সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকারকে বাজার স্থিতিশীল রাখতে কাজ করতে হবে। তবে তিনি মনে করেন, নির্বাচিত সরকার আসলে দেশের বিদ্যমান সব সমস্যা সমাধান হবে। এর জন্য প্রয়োজন একটি অবাধ নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া।

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদ ও ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করা হয়েছে। আজ আমরা শপথ নিয়েছি, জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেব। প্রয়োজনে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

reporter