ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

বিভাজন নয়, ঐক্যের আহ্বান জানালেন মির্জা ফখরুল

reporter

প্রকাশিত: ১০:২০:১১অপরাহ্ন , ০৯ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:২০:১১অপরাহ্ন , ০৯ জানুয়ারী ২০২৫

প্রকাশনা অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: বিএনপি

ছবি: প্রকাশনা অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভাজনের পরিবর্তে ঐক্যের প্রয়োজন। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের সমস্ত গণতন্ত্রপ্রেমী ও স্বাধীনতাকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন সৃষ্টি করা যাবে না। তিনি রাজনৈতিক নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা বিভাজন সৃষ্টি করবেন না। এটা জনগণের জন্য ক্ষতিকর এবং রাজনৈতিক অগ্রযাত্রার জন্য প্রতিবন্ধক।

তিনি আরও বলেন, কিছু মানুষ ডেসপারেট হয়ে দেশকে ভাগ করতে চাইছে। তারা জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় এবং এজন্য নানা ধরনের উসকানিমূলক কথাবার্তা ছড়াচ্ছে। এসব পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং ঐক্যের মানসিকতা বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার আদালতে দেওয়া জবানবন্দির ওপর ভিত্তি করে রচিত একটি বই প্রকাশ করা হয়। বইটির নাম ‘রাজবন্দির জবানবন্দি’। এটি একটি তিনশো পৃষ্ঠার গ্রন্থ, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। বইটি প্রকাশ করেছে দ্য প্যাট্রিয়ট।

গ্রন্থটির রচনায় খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান, সাংবাদিক শফিক রেহমান এবং সাবেক প্রেস সচিব মারুফ কামাল খানের উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই বইটি শুধু খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নয়, দেশের গণতন্ত্র আন্দোলনের ইতিহাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দলমত নির্বিশেষে সকল গণতন্ত্রপ্রেমী ও স্বাধীনতাকামী মানুষকে ঐক্যের প্রেরণা নিতে হবে। তিনি রাজনীতিক ও সাধারণ জনগণকে বিভাজন সৃষ্টি না করার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

reporter