ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বকেয়া বেতনের দাবিতে ৩০ ঘণ্টার অবরোধে স্থবির গাজীপুর, বিকল্প পথে চলার নির্দেশ মেট্রোপলিটন পুলিশের

reporter

প্রকাশিত: ০৮:৫৫:০৩অপরাহ্ন , ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:৫৫:০৩অপরাহ্ন , ১০ নভেম্বর ২০২৪

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

মহাসড়কে ব্যাপক যানজট, দুর্ভোগে যাত্রীরা; শ্রমিকদের মহাসড়ক ছেড়ে সরতে পুলিশের অনুরোধ

গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ৩০ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। অবরোধের ফলে মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে ঢাকা, ময়মনসিংহ এবং টাঙ্গাইলসহ আশপাশের জেলাগুলোর যাত্রীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যানজট এড়াতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিকল্প সড়ক ব্যবহারের জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাতায়াতকারী যাত্রীদের জানানো যাচ্ছে যে, মালেকের বাড়ির কলম্বিয়া গার্মেন্টসের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিকদের অবরোধ এখনও চলছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে বিকল্প পথ ব্যবহারের জন্য।

এ বিষয়ে জানতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, “আমরা আন্দোলনের শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ট্রাফিক ও ক্রাইম ডিভিশনের পাশাপাশি শিল্প পুলিশসহ যৌথবাহিনী ঘটনাস্থলে কাজ করছে। শ্রমিকদের বারবার অনুরোধ জানানো হয়েছে রাস্তাটি ছেড়ে দিয়ে তাদের দাবি নিয়ে আলোচনায় বসতে, তবে বেতন না পাওয়ার দাবিতে তারা এখনো অবরোধ অব্যাহত রেখেছে।”

শ্রমিকদের দাবি মেনে নিতে মালিকপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “মালিকপক্ষ বলেছিল গত বৃহস্পতিবার বেতন পরিশোধ করবে, কিন্তু তা না করায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে অবস্থান নিয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অত্যন্ত ব্যস্ত একটি সড়ক এবং শিল্পাঞ্চল হওয়ায় এখানে প্রচুর মানুষের যাতায়াত থাকে, তাই পরিস্থিতি সামাল দিতে বিকল্প সড়ক ব্যবহারে যাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।”

reporter