ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন করে `যমুনা রেল সেতু’

reporter

প্রকাশিত: ০৫:৫০:০৯অপরাহ্ন , ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৫:৫০:০৯অপরাহ্ন , ২২ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম পরিবর্তন করে যমুনা রেল সেতু’ রাখা হয়েছে। নতুন নামকরণের পাশাপাশি সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তের রেল স্টেশনগুলোর নামও পরিবর্তন করা হয়েছে। পূর্ব প্রান্তের স্টেশনটির নাম ইব্রাহীমাবাদ’ এবং পশ্চিম প্রান্তের স্টেশনটির নাম `সয়দাবাদ’ রাখা হয়েছে।

রেল সেতুর প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম আজ (২২ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট অধিদপ্তর এই নাম পরিবর্তন করেছে এবং নতুন নামকরণ কার্যকর করা হয়েছে।

এর আগে ২০ ডিসেম্বর রেল সচিব ফাহিমুল ইসলাম নবনির্মিত ইব্রাহীমাবাদ সেতু এবং সয়দাবাদ রেল স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান, যমুনা রেল সেতু আগামী বছরের জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে।

১৯৯৮ সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দিলে ট্রেনের গতিতে সীমাবদ্ধতা আরোপ করা হয় এবং বর্তমানে প্রায় ৩৮টি ট্রেন ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হচ্ছে।

এই সমস্যাগুলো সমাধান করতে বিগত সরকার যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে একটি নতুন রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয়। ২০২০ সালের ২৯ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এরপর ২০২১ সালের মার্চে রেল সেতুর পিলার নির্মাণের কাজ শুরু হয়।

প্রকল্পটির নির্মাণ ব্যয় প্রথমে ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা নির্ধারিত ছিল, কিন্তু পরে তা ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকায় উন্নীত হয়। এর মধ্যে ২৭.৬০ শতাংশ অর্থায়ন হয়েছে দেশীয় উৎস থেকে এবং ৭২.৪০ শতাংশ ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

reporter