ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বাতিল

reporter

প্রকাশিত: ১০:৫৬:৫২অপরাহ্ন , ০৪ মার্চ ২০২৫

আপডেট: ১০:৫৬:৫২অপরাহ্ন , ০৪ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক’ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

২০২৪ সালের ২০ মে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পদক প্রদানের নীতিমালা চূড়ান্ত অনুমোদন দিয়েছিল। তবে এখন পর্যন্ত এই পদক কারও কাছে প্রদান করা হয়নি।

বাতিল হওয়া নীতিমালা অনুযায়ী, বিশ্বের যেকোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ, যুদ্ধ বন্ধ ও বিরতিতে অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পদকের জন্য মনোনয়ন দেওয়ার কথা ছিল। প্রতি দুই বছর পরপর একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পদক দেওয়ার পরিকল্পনা ছিল। পদকপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১ লাখ ডলার, ৫০ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের স্বর্ণপদক এবং সনদ প্রদানের কথা ছিল।

তবে অনুমোদনের মাত্র ১০ মাস পরই এই পদক বাতিল করে দিল অন্তর্বর্তীকালীন সরকার। এই পদক বাতিলের সিদ্ধান্তে আন্তর্জাতিক শান্তি ও উন্নয়নে বঙ্গবন্ধুর আদর্শকে সম্মান জানানোর উদ্যোগটি স্থগিত হলো।

reporter