ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বনশ্রীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক

reporter

প্রকাশিত: ০১:৩১:২৯অপরাহ্ন , ১৪ মার্চ ২০২৫

আপডেট: ০১:৩১:২৯অপরাহ্ন , ১৪ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী যুবক। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম সৌরভ খান (৩১)। তিনি যশোরের শার্শা উপজেলার জাকির হোসেনের ছেলে। স্ত্রী ও চার বছর বয়সী কন্যাসন্তান নিয়ে তিনি নন্দিপাড়ায় বসবাস করতেন। সৌরভ রাজধানীর পল্টন এলাকায় অবস্থিত একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন।

নিহতের মামাতো ভাই মো. ইমরান জানান, সৌরভ একটি ওভারসিজ কোম্পানিতে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে তিনি কোনো ক্লায়েন্টকে বাইকে করে পৌঁছে দিয়ে নিজ বাসায় ফিরছিলেন। রামপুরা ব্রিজ থেকে বনশ্রী রোডে প্রবেশের সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন।

ইমরান আরও বলেন, স্থানীয় লোকজন আহত সৌরভকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে স্বজনরা খবর পান। প্রাথমিকভাবে জানা গেছে, একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়, তবে ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত সৌরভের মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের কাছে মৃত্যুর খবর পৌঁছানোর পর নন্দিপাড়ার বাসায় শোকের ছায়া নেমে এসেছে। সৌরভের মৃত্যুর ঘটনায় তার স্বজনরা বিচার দাবি করেছেন এবং সড়কে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন।

এ দুর্ঘটনা সড়ক নিরাপত্তার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে দ্রুতগতির যানবাহন ও বেপরোয়া চালনার কারণে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। সৌরভের পরিবার ও সহকর্মীরা তার অকাল প্রয়াণে শোকাহত এবং তার জন্য ন্যায়বিচার চান।

reporter