ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতি হয়ে থাকবে নাফিজের রিকশা

reporter

প্রকাশিত: ০৮:৫৬:২১অপরাহ্ন , ০৭ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:৫৬:২১অপরাহ্ন , ০৭ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ গোলাম নাফিজের দেহ বহনকারী রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যুগ্ম-আহ্বায়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি: সংগৃহীত

ছবি: বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ গোলাম নাফিজের দেহ বহনকারী রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যুগ্ম-আহ্বায়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাখা হবে শহীদ গোলাম নাফিজের দেহবাহী রিকশা

বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ গোলাম নাফিজের স্মৃতি হিসেবে তার দেহ বহনকারী রিকশাটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণভবনে রিকশাটি পরিদর্শন করে জানিয়েছেন, এটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্মৃতিচিহ্ন হিসেবে রাখা হবে।

রক্তাক্ত নাফিজের শেষ মুহূর্তের সেই রিকশার চালক নূর মোহাম্মদকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আর্থিক সহায়তার আশ্বাস দেন।

গত ৫ নভেম্বর একটি সংবাদমাধ্যমে রিকশাটি বিক্রির খবর প্রকাশিত হলে উপদেষ্টা নাহিদ ইসলাম রিকশা ও চালককে খুঁজে বের করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। রিকশাচালক নূর মোহাম্মদ জানান, তিনি এটি ৩৫ হাজার টাকায় লন্ডনপ্রবাসী আহসানুল কবীর সিদ্দিকী কায়সারের কাছে বিক্রি করেছিলেন। তবে আহসানুল কবীর রিকশাটি সংরক্ষণের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেন। বৃহস্পতিবার জাদুঘরের বিশেষ সহকারী মাহফুজ আলমের কাছে রিকশাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ফার্মগেটে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান গোলাম নাফিজ। ঐদিনের সেই বেদনাদায়ক দৃশ্য স্মরণে, নাফিজের রিকশা বাংলাদেশে প্রতিবাদ ও সাহসের প্রতীক হয়ে থাকবে।

reporter