ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বড়দিনে ঢাকা মহানগরে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ

reporter

প্রকাশিত: ০৬:৩১:১৩অপরাহ্ন , ২৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৬:৩১:১৩অপরাহ্ন , ২৪ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আগামীকাল বুধবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানীতে আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৫ ডিসেম্বর পবিত্র বড়দিন উপলক্ষে উৎসবের ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখতে এবং অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি আশা প্রকাশ করেছে যে, নগরবাসী নিষেধাজ্ঞা মেনে চলবে এবং বড়দিন উদযাপনে সার্বিক সহযোগিতা করবে। নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য ডিএমপি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

reporter