ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ০৮:৪০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

চাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর প্রকাশ

reporter

প্রকাশিত: ০৬:০২:২৬অপরাহ্ন , ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৬:০২:২৬অপরাহ্ন , ২৫ সেপ্টেম্বর ২০২৫

-সংগৃহীত ছবি

ছবি: -সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের খসড়া ব্যালট নম্বরও প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার ও সদস্য সচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ব্যালট নম্বর প্রকাশের মাধ্যমে চাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি ও প্রার্থী প্রত্যাহারের পর মোট ৯০৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জন।

প্রকাশিত তালিকায় দেখা যায়, চাকসুর ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৫ জন প্রার্থী। এর বাইরে হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৯৩ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২৭ হাজার ৬৩৪ জন। এর মধ্যে খসড়া তালিকা অনুযায়ী ২৭ হাজার ৫২১ জন ভোটারের নাম অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন এবং ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।

চাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৪ জন প্রার্থী, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২১ জন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে ১৭ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১৪ জন, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১৩ জন এবং সহছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন প্রার্থী।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ১৭ জন, সহদপ্তর সম্পাদক পদে ১৪ জন, আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, সহযোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯ জন। পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে লড়বেন ২০ জন প্রার্থী, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৭ জন এবং সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৫ জন। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১১ জন, গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে ১৫ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১৬ জন এবং যোগাযোগ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০ জন প্রার্থী।

এ ছাড়া চাকসুর পাঁচ নির্বাহী সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮৫ জন প্রার্থী।

আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রকাশিত তালিকার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রচারণা কার্যক্রম শুরু হলো।

reporter