ছবি: ফাইল ছবি
reporter
শিরোনাম:
ছবি: ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজ ও আলুর দাম হ্রাস পেলেও চাল ও মুরগির দাম বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। আজ শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়াসহ কয়েকটি এলাকার বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। বিক্রেতারা জানান, সাধারণত নভেম্বরের শেষ দিকে মুড়িকাটা পেঁয়াজ এবং ডিসেম্বরের শুরুর দিকে আলু বাজারে আসে। তবে এবছর বন্যা ও অতিবৃষ্টির কারণে আলু-পেঁয়াজের বীজ বুনতে দেরি হওয়ায় কিছুদিন এ পণ্যগুলোর দাম বেশি ছিল। নতুন ফসল বাজারে আসতে শুরু করায় এখন এ দুই পণ্যের দাম কমতে শুরু করেছে।
বাজারের অবস্থা পর্যালোচনা করে দেখা গেছে, বর্তমানে বাজারে দেশি পুরোনো, স্থানীয় মুড়িকাটা এবং আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর মধ্যে পুরোনো দেশি পেঁয়াজ প্রতি কেজি ৯০ থেকে ১১০ টাকায়, আমদানি করা পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায় এবং মুড়িকাটা পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পাতাসহ পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। দুই সপ্তাহ আগে দেশি পুরোনো পেঁয়াজের দাম ছিল ১১০ থেকে ১৩০ টাকা এবং আমদানি করা পেঁয়াজের দাম ছিল ১০০ থেকে ১১০ টাকা।
আলুর বাজারেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। দুই সপ্তাহ আগে পুরোনো আলুর দাম ছিল ৮০ টাকা কেজি, তবে নতুন আলুর সরবরাহ বাড়ায় এখন পুরোনো ও নতুন আলু ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলু-পেঁয়াজের সরবরাহ বাড়ায় ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও চালের বাজারে ভিন্ন চিত্র। আমনের ভরা মৌসুমেও চালের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়েছে। পাইকারি বাজারে মিল পর্যায়ে চালের দাম বাড়ায় এর প্রভাব খুচরা বাজারেও পড়েছে। চালকল মালিকদের দাবি, ধানের দাম বাড়ায় তারা চালের দাম বাড়াতে বাধ্য হয়েছেন।
এদিকে, বোতলজাত সয়াবিন তেলের বাজারে সংকট কিছুটা কমেছে। খুচরা দোকানগুলোতে সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ানো হয়। সরবরাহ বৃদ্ধি পাওয়ার আশা থাকলেও এখনো চাহিদা পূরণ হয়নি। খুচরা বিক্রেতারা বলছেন, তেল কোম্পানিগুলো পুরোপুরি সরবরাহ করতে পারছে না। মুদি বিক্রেতা মো. রাসেল বলেন, ‘তেলের জন্য ডিলারদের সঙ্গে তর্ক-বিতর্ক করেও চাহিদামতো সরবরাহ পাচ্ছি না।’
তবে সবজির বাজারে স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। ধরনভেদে প্রতি কেজি শিম ৪০ থেকে ৮০ টাকা, মুলা ২০ থেকে ৩০ টাকা, শালগম ৪০ থেকে ৫০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা মরিচ ৬০ থেকে ১০০ টাকা এবং টমেটো ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ থেকে ৫০ টাকা এবং লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
reporter

0

0
মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল
ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ
মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি
জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী
চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই
নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য : জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী
ঈদে ভাড়া বৃদ্ধি রোধে কড়া পদক্ষেপ নেবেন সড়ক, রেল ও নৌমন্ত্রী
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল: বিস্তারিত প্রতিবেদন
অর্থনীতি কঠিন অবস্থায়: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু অমর একুশে বইমেলা
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস
একুশে পদক-২০২৬ প্রদান করলেন তারেক রহমান
যে তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড
ইরানের হাতে চীনের সিএম-৩০২ সুপারসনিক ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ
ময়মনসিংহে ‘মাইক্লো’র নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান-ফারিণ
আন্তর্জাতিক মডেলিংয়ে সিফাত নুসরাতের নতুন যাত্রা
জ্বালানি সংকটের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে কলাপাড়ার নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
ঝিনাইদহ-৩ আসনে জনগণের প্রত্যাশা: নতুন দিনের স্বপ্ন, যোগ্য প্রতিনিধির অপেক্ষা
ভারত শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের সমালোচনার পক্ষে নয়: বিক্রম মিসরি
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বাংলা একাডেমি প্রাঙ্গণেই হবে ২০২৫ সালের বইমেলা
কাকরাইলে আবারও উত্তেজনা, নিরাপত্তা জোরদার
কপ-২৯ সম্মেলনে তিন দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
দুদকে যোগ দিলেন নতুন চেয়ারম্যান মোমেন
আ’লীগের ১৭ বছরের জঞ্জাল ১৭ মাসেও সরানো সম্ভব না : মির্জা ফখরুল
ধানমন্ডিতে গভীর রাতে ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত
গোলাম ফরিদা ছন্দা: ২৫ বছরের অভিনয় জীবনে সাফল্য এবং অপ্রাপ্তি
মহাকাশ থেকে দৃশ্যমান লাহোরের ভয়াবহ দূষণ, হাসপাতালে ভর্তি হাজারো মানুষ
সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের মহাসমাবেশে জনতার ঢল
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের নতুন পরিকল্পনা কমিশন গঠন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধাঞ্জলি
"ডিসেম্বরে চার হাত এক হচ্ছে: বিয়ের পিঁড়িতে বসছেন নাগা-শোভিতা!"
কপ-২৯ সম্মেলনে দেশের জলবায়ু সংকট তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান
সিন্ডিকেটের প্রভাবেই অস্থির চালের বাজার, দাম বাড়ছে দিন দিন